
মাটি থেকে প্রায় ৫০ ফুট ওপরে আচমকাই আটকে যায় চেন্নাইয়ের এক বিনোদন পার্কের জয়রাইড। ওই টপগান রাইটে তখন ছিলেন ৩০ জন। প্রথমে কেউই বুঝতে পারেননি কী ঘটেছে। কয়েক মুহূর্তের হতভম্ব ভাব কাটার পরই যাত্রীরা বুঝতে পারেন, খারাপ হয়ে গিয়েছে ওই জয় রাইড।
আতঙ্কে চিৎসার শুরু করেন সকলে। তাঁদের দাবি দু ঘন্টা ওই রকম ঝুলন্ত অবস্থায় থাকতে হয়েছে। কেউ এগিয়ে আসেননি সাহায্যের জন্য। রাত প্রায় সাড়ে নটা নাগাদ শুরু হয় উদ্ধারকার্য। প্রথমে মই ব্যবহার করে যাত্রীদের নামানোর চেষ্টা করলে তা ব্যর্থ হয়। পরে স্কাইলিফট ব্যবহার করে তাঁদের নামানো হয়েছে।
৩৫ কর্মী মিলে যাত্রীদের উদ্ধার করেছেন। দমকল সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণেই জয়রাইড আটকে পড়েছিল বলে অনুমান। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। রক্ষণাবেক্ষণের প্রয়োজন কিনা তাও দেখা হবে।
