গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment নতুন হ্যারি, রন আর হারমায়নি?

    নতুন হ্যারি, রন আর হারমায়নি?

    0
    107
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    এইচবিও হ্যারি পটার টিভি সিরিজ বানানোর ঘোষণা করেছিল ২০২৩ সালে। হ্যারি পটার অবলম্বনে পূর্ণাঙ্গ একটি সিরিজ আসতে চলেছে, এ খবরে দারুণ খুশি ছিলেন,পটারহেড’রা।

    এরপর কেটে গেছে দু’ বছরের বেশি সময়। অবশেষে এইচবিও ও ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে কে কে অভিনয় করছে সিরিজটির কেন্দ্রীয় তিন চরিত্রে। প্ল্যাটফর্মটির এক অফিশিয়াল ঘোষণায় এসব তথ্য জানানো হয়েছে।জানা গেছে,হ্যারি পটারের ভূমিকায় দেখা যাবে ডমিনিক ম্যাকলাকলিনকে। হারমায়নি গ্রেঞ্জার চরিত্রে আরাবেলা স্ট্যানটন ও রন উইসলি হবেন আলাস্টার স্টাউট। জে কে রাওলিংয়ের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হ্যারি পটার সিরিজের প্রথম সিনেমা হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন ২০০১ সালে মুক্তি পাওয়ার পর তুমুল জনপ্রিয়তা পায়। রাতারাতি তারকা হয়ে ওঠে ড্যানিয়েল রেডক্লিফ, এমা ওয়াটসন ও রুপার্ট গ্রিন্ট।হ্যারি, হারমায়নি ও রন চরিত্রে অভিনয় করে তারা।পরবর্তী সময় এই ত্রয়ীকে দেখা যায় হ্যারি পটার সিরিজের বাকি সাত সিনেমাতেও।২০১১ সালে যখন হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির শেষে সিনেমা,হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস-পার্ট টু মুক্তি পায়। দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা হ্যারি-ফ্যান ফলোয়ারদের প্রচণ্ড মন খারাপ হয়। অনেকেই ভেবেছিলেন, হয়তো নতুন কিস্তি আসবে, কিন্তু পরে আর তা হয়নি।তাই শেষ সিনেমা মুক্তির এক যুগ পরে যখন এইচবিও সিরিজ বানানোর ঘোষণা করে, সবাই নড়েচড়ে বসে। কিন্তু ঘোষণার পর দু’ বছরেও যখন আর সিরিজটি নিয়ে নতুন খবর মিলছিল না, তখন ফ্যানদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল বৈকি। তবে এবারের ঘোষণায় সব জল্পনার অবসান হয়েছে।২০২৩ সালের এপ্রিল মাসে নতুন সিরিজের ঘোষণার পরই শুরু হয় প্রধান তিন চরিত্রের জন্য শিল্পীর খোঁজ। অডিশনের জন্য ৩০ হাজারের বেশি আবেদন জমা পড়ে।সিরিজের নির্বাহী প্রযোজক ফ্রানচেস্কা গার্ডিনার ও পরিচালক মার্ক মাইলড যৌথ বিবৃতিতে বলেছেন, কাস্টিং পরিচালক লুসি বিউভান ও এমিলি ব্রকমানের নেতৃত্বে পরবর্তী হ্যারি, রন আর হারমায়নিকে খুঁজে পাওয়া গেছে। এই তিনজন অভিনেতাই অসাধারণ প্রতিভাবান।

    অধীর আগ্রহে তাদের পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন। বিবৃতিতে তাঁরা আরও বলেছেন, হাজার হাজার শিশু-কিশোর অডিশন দিয়েছে। তাদের সবাইকে ধন্যবাদ। প্রতিভাবানদের খুঁজে পাওয়া সত্যিই আনন্দের।জানা গেছে,হ্যারি পটার চরিত্রের জন্য নির্বাচিত ডমিনিক ম্যাকলাকলিন অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিরিজ গিফটেড, কমেডি সিনেমা গ্রো-তে অভিনয় করেছেন। গ্রো-তে তাঁর সহ–অভিনেতা হিসেবে কাজ করেছেন নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ব্রিজারটন-এর রোশুয়েল, টেড লাসো-এর জেরেমি সুইফট। রন উইসলি চরিত্রে আলাস্টার স্টাউটের হবে বড় পর্দার এটিই প্রথম কাজ। তবে এ তিনজনের মধ্যে সবচেয়ে ছোট হারমায়নি গ্রেঞ্জার চরিত্রের জন্য নির্বাচিত হয় আরাবেলা স্ট্যানটন।এই বয়সেই তার রয়েছে মঞ্চে অভিনয় করার অভিজ্ঞতা। ২০২৩ থেকে ২০২৪ সালে সে লন্ডনের ওয়েস্টএন্ডে,মাটিল্ডা-দ্য মিউজিক্যাল-এর ম্যাটিল্ডা চরিত্রে অভিনয় করে। তার আবেগপ্রবণ অভিনয়শৈলীতে দর্শকদের মুগ্ধ করে।সিরিজটিতে আরও দেখা যাবে দ্য ক্রাউন, কনক্লেভ অভিনেতা জন লিথগো, মিশন: ইমপসিবল: দ্য ফাইনাল রেকনিং-এর জ্যানেট ম্যাকটিয়ারসহ অনেককে।