গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National পহেলগাঁওয়ের হামলা মানবতার ওপর আক্রমণ: প্রধানমন্ত্রী

    পহেলগাঁওয়ের হামলা মানবতার ওপর আক্রমণ: প্রধানমন্ত্রী

    0
    108
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পহেলগাঁওয়ে জঙ্গিরা যা করেছে, তা শুধু ভারতীয়দের ওপরে হামলা নয়, মানবতার ওপরে হামলা ছিল। অনেক পরিবারের খুশি ছিনিয়ে নিয়েছে। বাগডোগরা থেকে সিকিমে ভার্চুয়ালি সভায় যোগ দিয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তিনি আরও বলেছেন, ভারতকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভারত একজোট রয়েছে। জঙ্গি ও তাদের সঙ্গীদের সাফ বার্তা দেওয়া হয়েছে। অপারেশন সিঁদুর দিয়ে জঙ্গিদের কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ পাকিস্তানকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী।
    তাঁর দাবি, পাকিস্তানের একাধিক এয়ারবেস ধ্বংস হয়ে গিয়েছে। তারা বুঝতে পেরেছে ভারত কী করতে পারে, কতটা নিখত করে আক্রমণ করতে পারে।