গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National পিওকে-র মানুষ ভারতীয় পরিবারের অঙ্গ : রাজনাথ 

    পিওকে-র মানুষ ভারতীয় পরিবারের অঙ্গ : রাজনাথ 

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স
    পাক অধিকৃত কাশ্মীরের মানুষ ভারতীয় পরিবারের অঙ্গ। নিজে থেকেই তাঁরা এক দিন ভারতে ফিরে আসবেন। একটি অনুষ্ঠান থেকে এমনই মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকেও আক্রমণ করে তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়েই একমাত্র কথা হতে পারে ইসলামাবাদের সঙ্গে।
    রাজনাথ বলেছেন,  তিনি পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের আপন বলেই মনে করেন। ওঁরা ভারতের পরিবারের অঙ্গ। তাঁর বিশ্বাস, যে ভাইয়েরা ভৌগোলিক এবং রাজনৈতিক ভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, এক দিন তাঁরা নিজেদের মনের তাগিদেই ভারতের মূলস্রোতে ফিরে আসবেন। পাক অধিকৃত কাশ্মীরের বেশিরভাগ মানুষই ভারতের সঙ্গে গভীর সংযোগ অনুভব করেন, জানিয়েছেন রাজনাথ।
    তাঁর মতে, সেখানকার কিছু মানুষকে ভুল বোঝানো হয়েছে। কিন্তু তাঁরাও সঠিক পরিস্থিতি বুঝতে পারবেন এবং ভারতে ফিরে আসবেন।