গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে সরল ইলন মাস্ক 

    ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে সরল ইলন মাস্ক 

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স
    জনকল্যাণমূলক বিলে স্বাক্ষর করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, একটি বড় সুন্দর বিল। দিন দুয়েক আগেই প্রকাশ্যে সেই আইনের সমালোচনা করেছিলেন ট্রাম্প প্রশাসনের সদ্যপ্রাক্তন সদস্য তথা মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
    তার পরেই বৃহস্পতিবার সকালে ইলন মাস্ক জানিয়েদিলেন তাঁর পদত্যাগের খবর। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তাঁর নির্ধারিত সময় শেষ হয়েছে। মাস্কের এই আচমকা পদত্যাগ যে স্বাভাবিক নয়, অনেকেই সে বিষয়ে একমত। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের বিলের সমালোচনার পরেই এই সিদ্ধান্তের ঘোষণা জল্পনা আরও বাড়িয়েছে।
    অনেকের মতে, প্রশাসনিক নানা বিষয়ে ট্রাম্পের সঙ্গে মাস্কের মত মিলছিল না। সেই কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছে সাম্প্রতিক বিল। ট্রাম্প যাকে বড় এবং সুন্দর বলে ব্যাখ্যা করেছেন, মাস্ক প্রকাশ্যেই সে সম্পর্কে জানিয়েছেন, কোনও বিল একই সঙ্গে বড় এবং সুন্দর হতে পারে না।