
দেশজুড়ে ফের ভয় ধরাচ্ছে করোনা। এবার চোখ রাঙাচ্ছে সক্রিয় ওমিক্রনেরই একাধিক সাব ভ্যারিয়েন্ট। চণ্ডীগড়ের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের বছর ৪০-এর এক ব্যক্তির। ইতিমধ্যে দেশে সক্রিয় রোগী সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।
মৃত ব্যক্তির হেপাটাইটিস এবং নিমোনিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তিনি যে করোনা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন, সেটিও এখনও শনাক্ত হয়নি। অন্যদিকে কর্নাটকের পাশাপাশি মুম্বাইয়ের হাসপাতালেও কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে।
চলতি মাসে প্রতিদিন গড়ে ১১ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। ফলে চলতি মাসে প্রায় সাড়ে তিনশো জন করোনা আক্রান্ত হয়েছে। শুধুমাত্র ২৮ মে শহরে ৩৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। এবছর মহারাষ্ট্রে ছয় জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে।
