গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Howrah অপারেশন সিঁদুর: বাকযুদ্ধে মোদী-মমতা

    অপারেশন সিঁদুর: বাকযুদ্ধে মোদী-মমতা

    0
    191
    ছবি সৌজন্যে :ফেসবুক
    পহেলগাঁওয়ে জঙ্গিরা যে জঘন্য কাজ করেছে, তাতে এরাজ্যের মানুষদেরও ক্ষোভ ছিল। জঙ্গিরা বোনেদের সিঁদুর মুছেছিল, সেনা ওদের সিঁদুরের ক্ষমতা দেখিয়ে দিয়েছে।
    জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত, যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি। পাকিস্তান জঙ্গিদের সাহায্য নেয়। পহেলগাঁও হামলার ভারত পৃথিবীকে জানিয়ে দিয়েছে। পাকিস্তানকে তিনবার ঘরে ঢুকে মারা হয়েছে, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঁদুর অপারেশন নিয়ে মুখ খোলার পরেই নবান্ন থেকে পাল্টা আক্রমণ করে মমতা বন্দ্যোাপধ্যায় বলেছেন নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করছেন। সেনার কৃত্বিকে নিজের বলে দাবি করে আত্মপ্রচার চালাচ্ছেন। প্রত্যেক মহিলার একটা সম্মান আছে। তাঁরা তাঁদের স্বামীর কাছ থেকে সিঁদুর নেন। নরেন্দ্র মোদী কেন নিজের স্ত্রীকে সিদুর পরাচ্ছেন না। সবার স্বামী তো নন তিনি।
    আগে নিজেকে চাওয়ালা, পাহারাদার বলতেন এখন সিঁদুর বিক্রি করতে নেমেছেন। তাঁর কথায় রাজনীতির জন্যই সিঁদুর নাম দেওয়া হয়েছে।