গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National প্রথম ভারতীয় হিসাবে লন্ডন স্টেডিয়ামে শো অরিজিৎ সিংয়ের

    প্রথম ভারতীয় হিসাবে লন্ডন স্টেডিয়ামে শো অরিজিৎ সিংয়ের

    0
    136
    ছবি সৌজন্যে : এক্স
    ইতিহাস গড়তে চলেছেন মেলোডি কিং অরিজিৎ সিং। প্রথম ভারতীয় হিসাবে লন্ডন স্টেডিয়ামে গান গাইতে চলেছেন তরুণ প্রজন্মের প্রিয় এই গায়ক। তার প্রস্তুতিও তুঙ্গে। জানা যাচ্ছে, আগামী ৫ সেপ্টেম্বর ব্রিটেনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামের পারফর্ম করতে চলেছেন তিনি।
    এনিয়ে আপ্লুত অরিজিৎ সিং জানিয়েছেন, লন্ডনে গান গাওয়ার সুযোগ পাওয়ায় তিনি গর্বিত। এই খবর আসার পর তাঁর ভক্তরা আনন্দে ফুটতে শুরু করেছেন। লন্ডনে বসবাসকারী তাঁর ভক্তরা এখন এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করচেন।
    লন্ডনে অরিজিতের কনসার্টের টিকিট পাওয়া যাবে ৬ জুন থেকে। এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বরে লন্ডনের ও২ এরিনায় এড শিরানের সঙ্গে পারফর্ম করেছিলেন তিনি। যেখান তাঁরা দুজনেই পারফেক্ট গানটি একসঙ্গে গেয়েছিলেন। সেই অনুষ্ঠানটি সম্পূর্ণ হাউসফুল ছিল।