গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home International বাংলাদেশে গণতন্ত্র বাধাপ্রাপ্ত হচ্ছে, দাবি খালেদা জিয়ার

    বাংলাদেশে গণতন্ত্র বাধাপ্রাপ্ত হচ্ছে, দাবি খালেদা জিয়ার

    0
    514
    ছবি : সংগৃহীত
    বাংলাদেশে গণতন্ত্র পদে পদে বাধার মুখে পড়ছে, এমনই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে সরাসরি অন্তর্বর্তী সরকারের নাম উল্লেখ করেননি তিনি।
    বৃহস্পতিবার ঢাকার রমনায় বিএনপি প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে একটি আলোচনায় বিএনপি চেয়ারপার্সন বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাতবরণ করেছেন। সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশবাসীকে এগিয়ে আসার জন্যও অনুরোধ করেছেন তিনি।
    ঘটনাচক্রে, বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস বলেছিলেন, যদি সংস্কারের কাজ ধীর গতিতে চলে এবং কম ফলদায়ক হয়, তা হলে বেশি সময় লাগবে। তবে এই দীর্ঘ সময় অন্তহীন হবে এমন নয়। সংস্কার কাজ ২০২৬ সালের জুন মাসের মধ্যে শেষ করতে হবে। বাংলাদেশে নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস।