গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata পোস্টিং বিতর্ক: হাইকোর্টে দেবাশিস-আসফাকুল্লা

    পোস্টিং বিতর্ক: হাইকোর্টে দেবাশিস-আসফাকুল্লা

    0
    159
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পোস্টিং বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চিকিৎসক দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়া। অভিযোগ নিয়ম মেনে কাউন্সেলিংয়ের পরেও তাঁরা পছন্দের জায়গায় পোস্টিং পাননি।
    স্বাস্থ্যভবনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন দুই চিকিৎসক। বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কাউন্সেলিংয়ে হাওড়া জেলা হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট ডক্টর হিসেবে পোস্টিং পেয়েছিলেন দেবাশিস হালদার। কিন্তু জয়েনিং লেটারে হাওড়ার বদলে মালদার গাজোল হাসপাতালের নাম উল্লেখ রয়েছে। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আর জি কর হাসপাতালে পোস্টিং পাওয়া অনিকেত মাহাতকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অন্যদিকে আরামবাগ মেডিক্যাল কলেজ থেকে আসফাকুল্লা নাইয়াকে পাঠানো হয়েছে পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে।
    এরই ব্যাখ্যা চাইতে দেবাশিস হালদার, অনিকেত মাহাত, আসফাকুল্লা নাইয়ারা স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের ঘরের বাইরেই তাঁদের আটকে দেওয়া হয়। এরপরেই স্বাস্থ্যসচিবের ঘরের বাইরে প্রতিবাদ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। অভিযোগ অভয়া আন্দোলনের সঙ্গে জড়িত থাকায় প্রতিহিংসাবশত এমনটা করেছে রাজ্য।