গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছি: প্রধানমন্ত্রী

    জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছি: প্রধানমন্ত্রী

    0
    95
    ছবি সৌজন্যে : এক্স
    পহেলগাঁও হামলার যোগ্য জবাব দেবে ভারত প্রতিশ্রুতি দিয়েছিলেন, অপারেশন সিঁদুর অভিযান তার প্রমাণ। ভোটমুখী বিহারে গিয়ে প্রতিশ্রুতি পূরণ নিয়ে এ কথাই স্পষ্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    পহেলগাঁও জঙ্গি হামলার ২ দিন পরই বিহারে গিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। তাদের ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। ভারতের অপারেশন সিঁদুর অভিযানে ৯ টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে।
    মৃত্যু হয়েছে বহু জঙ্গির। প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তানে বসে যারা দেশের বোনেদের সিদুর মুছেছে, দেশের সেনা সেইসব জঙ্গিদের শিবির ধ্বংস হয়ে গিয়েছে। পাকিস্তান এবং গোটা বিশ্ব সিঁদুরের ক্ষমতা দেখেছে। বাইটঃ নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী