
পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি বা এনডিএ থেকে দেশের প্রথম স্নাতক হয়েছেন ১৭ মহিলা ক্যাডেটস। এই প্রথম এনডিএ থেকে পাশআউট প্যারেড অন্তিম পাগ এ ৩০০ জন পুরুষ সহপাঠীর সঙ্গে পায়ে পা মিলিয়ে অংশ নিয়েছেন প্রতিরক্ষা বিভাগের হব ১৭ জন মহিলা অফিসার।
উল্লেখ্য, এটা ছিল এনডিএ-র ১৪৮ তম ব্যাচ। যেখানে ২০২১ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে ইউপিএসসি প্রতিরক্ষা বিভাগের সর্বোচ্চ পরীক্ষা এনডিএতে মহিলা নিয়োগের অনুমতি দিয়েছিল। ডিভিশন ক্যাডেট ক্যাপ্টেন শ্রীতি দক্ষ বিএতে সর্বোচ্চ স্থান পেয়েছেন। তাঁর কথায়, অ্যাকাডেমিতে থাকার অভিজ্ঞতা ভয়ঙ্কর হলেও আবেগ-প্রেম-প্রীতির এক অদ্ভুত দোলনায় ভেসে কেটে গিয়েছে।








