গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment বাড়ি ফিরলেন পবনদীপ

    বাড়ি ফিরলেন পবনদীপ

    0
    297
    ছবি সৌজন্যে : এক্স

    সংগীতশিল্পী পবনদীপ রাজন অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন। এর আগে ৯ মে উত্তরপ্রদেশের মোরাদাবাদের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন,ইন্ডিয়ান আইডল ১২-খ্যাত গায়ক। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় কিছু ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ারদের মধ্যে শেয়ার করেছেন।

    ছবিতে তার হাতে এবং সারা শরীরে সেলাই ও কাটা দাগ দেখা গিয়েছে।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর পবনদীপের শরীরের একাধিক হাড় ভেঙে গিয়েছিল পাশাপাশি ছিল গুরুতর ক্ষত। তার অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে,২৫ দিন চিকিৎসা করতে হয়েছে। এই সময়ে তাকে একাধিক জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।প্রথম অস্ত্রোপচারটি টানা ছ’ ঘণ্টা ধরে চলে, যেখানে চিকিৎসকেরা তার কিছু ভাঙা হাড় জোড়া লাগান। এরপর দিন চারেকের বিশ্রাম শেষে আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। প্রথম অস্ত্রোপচারের ধকল সামলে ওঠার পর শরীরের বাকি ভাঙা হাড় জোড়া লাগানোর জন্য দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়।

    এই অবস্থায়,পবনদীপের কঠিন সময়ে তার পাশে থাকার জন্য ফ্যান ফলোয়ারদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।যদিও তাকে আরও কতদিন চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে,সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।তবে তার সুস্থ হয়ে বাড়ি ফেরায় ফ্যানদের মনে স্বস্তি ফিরেছে।