
অনলাইনে টাকা লেনেদনে ইউপিআইয়ের সূত্র ধরে যাদবপুর থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে ৫ জনকেও গ্রেফতার করেছে ভবনীপুর থানার পুলিশ।
জানা গিয়েছে শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাসিন্দা তাপসী মজুমদার অভিযোগ করেছেন তার স্বামী ব্যবসায়ী তিমির মজুমদারকে ভবানীপুর এলাকার নেতাজি ভবন মেট্রো স্টেশনে সামনে থেকে জনাকয়েক ব্যক্তি অপহরণ করে বলে অভিযোগ। ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করা হয়। অনলাইনে অভিযুক্তদের ১০ হাজার টাকা পাঠান। সেই সূত্রেই তদন্তে নেমে ওই রাতেই প্রথমে যাদবপুরের সুকান্ত সেতুর কাছ থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
তাঁকে জেরা করে রাজা সুবোধ মল্লিক রোডের বহুতল থেকে ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তকারী অফিসাররা। পুলিশের তরফে খবর অভিযুক্তরা দম্পতির পূর্ব পরিচিত।






