গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports ১১ বছর পর এসি মিলানের কোচ আল্লেগ্রি

    ১১ বছর পর এসি মিলানের কোচ আল্লেগ্রি

    0
    222
    ছবি সৌজন্যে : এক্স

    সের্জিও কন্সেইসাওকে ছাঁটাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে নতুন কোচ নিয়োগ করলো এসি মিলান। দ্বিতীয় মেয়াদে ইতালিয়ান ক্লাবটির দায়িত্ব নিলেন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। কন্সেইসাওয়ের সঙ্গে মিলানের চুক্তি শেষ হওয়ার সময় থেকেই শোনা যাচ্ছিল, ক্লাবের ডাগআউটে ফিরতে যাচ্ছেন আল্লেগ্রি। এবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে সেটাই নিশ্চিত করেছে তারা।

    গত বছরের একেবারে শেষদিকে মিলানের কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন কন্সেইসাও।তার শুরুটা ছিল দারুণ। দায়িত্ব নেওয়ার সপ্তাহখানেক পরই ইতালিয়ান সুপার কাপ জয় করে দল। ফাইনালে দু’ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ গোলে তারা হারায় নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে।কিন্তু সেই সাফল্য পরে আর টেনে নিতে পারেনি তারা। চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ থেকে ছিটকে যায়।শেষ আশা ছিল ইতালিয়ান কাপ। সেখানেও ফাইনালে তারা হেরে যায় বোলোনিয়ার কাছে। আর সেরি আয় ক্রমাগত ধুঁকে ১৯ বারের লিগ জয়ী ক্লাবটি আসর শেষ করে অষ্টম স্থানে থাকে।এমন ব্যর্থতার পর কন্সেইসাওয়ের বিদায় অবধারিতই ছিল।আল্লেগ্রির সামনে এখন দলটিকে পথে ফেরানোর চ্যালেঞ্জ। যে ক্লাবে ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত কোচ ছিলেন তিনি। এখানে ২০১০-১১ সিজনে লিগ চ্যাম্পিয়নশিপ জয়ের সুখস্মৃতিও আছে তার। তার হাত ধরে ওই বছর ইতালিয়ান সুপার কাপও জিতেছিল মিলান।৫৭ বছর বয়সী আল্লেগ্রি কোচিং ক্যারিয়ারে সেরা সময় কাটিয়েছেন জুভেন্টাসে।

    উল্লেখ্য ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত জুভেন্টাসে প্রথম দফার দায়িত্বে টানা পাঁচটি সেরি আ চ্যাম্পিয়নশিপ জয়ের পাশাপাশি টানা চারবার তিনি জিতে নেন ইতালিয়ান কাপ ও দু’বার ইতালিয়ান সুপার কাপ। চ্যাম্পিয়ন্স লিগে রানার্স আপ হন দুবার। তুরিনের ক্লাবটিতে দ্বিতীয় দফায় ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত ছিলেন দায়িত্বে। সেবার অবশ্য ততটা সফল হতে পারেননি ইতালিয়ান মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।