
রেলের পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে ধুন্ধুমার খড়গপুর। শাবল দিয়ে পাঁচিল ভাঙতে গেলে আরপিএফ লাঠিচার্জ করে বলে অভিযোগ।
জানা গিয়েছে রেলের রাস্তা সারাইয়ে নামে ৩-৪ মাস ধরে রাস্তা বন্ধ রাখে রেল কর্তৃপক্ষ। অভিযোগ স্থানীয়দের যাতায়াতের রাস্তায় পাঁচিল তুলে দেয় রেল। এরজেরে অনেক ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল মানুষজনকে। শনিবার শাবল দিয়ে সেই পাঁচিল ভাঙতে যায় স্থানীয় বাসিন্দারা। তাদের সঙ্গে যোগ দেয় তৃণমূল, বিজেপির নেতা-কর্মীরা। অভিযোগ পাঁচিল ভাঙতে আরপিএফ বাধা দিতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ধস্তাধস্তি বেধে যায় রেলপুলিশের সঙ্গে।
লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির মণ্ডল সভাপতি সহ বেশ কযেজনকে আটক করেছে।





