
আগামী ৫ জুন রামমন্দিরের রাম দরবারে দেবতাদের প্রাণপ্রতিষ্ঠা করা হবে। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। ৩ জুন থেকে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে। ৫ জুন প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান হবে। ৭ জুন অনুষ্ঠান শেষ হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রামমন্দিরের প্রধান স্থাপত্যশিল্পী সত্যনারায়ণ বলেছেন, সাড়ে ৪ ফুট উচ্চতার রাম দরবার তৈরি করা হয়েছে। দেবতাদের মর্তিও সেই অনুযায়ীই তৈরি করা হয়েছে। শ্রীরাম, মা সীতা, সূর্য দেবতা, দেবা দুর্গা, হনুমানজী, সপ্তঝষি, অন্নপূর্ণা দেবী সহ একাধিক দেব-দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ভগবান রাম ও সীতার মূর্তি একটি পাথর দিয়ে তৈরি করা হয়েছে।
বাকিদের দেব-দেবীদের মূর্তি অন্য পাথর দিয়ে তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছিল রাম মন্দিরের। সেইদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাণপ্রতিষ্ঠা হয় রামলালার। সেই সময় রাম মন্দিরের কেবল গর্ভগৃহই তৈরি হয়েছিল। এবার মন্দিরের রাম দরবারও তৈরি।








