রবিবার হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ

0
157
ছবি সৌজন্যে : এক্স

রবিবার শেখ হাসিনার বিরুদ্ধে গুম খুন আয়না ঘরের মতো গোপন কুঠুরিতে আটকে রাখার মতো একাধিক অপরাধের মামলায় তদন্ত রিপোর্ট পেশ করা হবে ঢাকার আন্তর্জার্তিক অপরাধ ট্রাইব্যুনালের পুলিশই তদন্ত করেছে অভিযোগুলির।

ওই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শনিবার ঢাকায় সাংবাদিক বৈঠক ডেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেছেন, বাংলাদেশের সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি শুনানি সম্প্রচারের ব্যবস্থা করছে। ট্রাইব্যুনালের বিচারপতির অনুমতি সাপেক্ষে শুনানি লাইভ টেলিকাস্ট করা হবে।

এদিকে, গণঅভ্যুত্থান দমনে হাসিনা খুন, সন্ত্রাসের নির্দেশ দিয়েছিলেন বলে ট্রাইব্যুনালে আগেই তদন্ত রিপোর্ট জমা পড়েছে। সেই মামলার শুনানি শুরু হবে কুরবানির ইদের পর। সেই মামলায় আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলেরও নাম আছে।