কানাইপুর কাণ্ডে রাজ্যের আইনজীবী কল্যাণ!

0
245
ছবি সৌজন্যে : নিজস্ব

হুগলির শ্রীরামপুরের কানাইপুর এলাকায় নাবালিকার ধর্ষণ ও খুনের মামলায় সরকারের হয়ে সওয়াল করবেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার শ্রীরামপুর আদালতে পোকসো কোর্টে ওই মামলা উঠবে। সেখানেই রাজ্য সরকারের হয়ে সওয়াল করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শনিবার সন্ধ্যায় নগর কানাইপুরে নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। নাবালিকার দিদিমা ও দিদি সাংসদকে দেখে কান্নায় ভেঙে পড়েন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের আশ্বস্ত করেন, সরকার তাদের পাশে আছে। সব রকম সাহায্য করা হবে। আইনিপথেও অভিযুক্তের যাতে মৃত্যুদণ্ড হয় তার জন্য সরকার লড়াই করবে।

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রী তাঁকে পাঠিয়েছেন। সরকার এই পরিবারের পাশে আছে। অভিযুক্তের যাতে সর্বোচ্চ শাস্তি হয় তার ব্যবস্থা করা হবে।