গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা অভিষেকের 

    সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা অভিষেকের 

    0
    171
    ছবি সৌজন্যে : এক্স
    মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা। রবিবার তাঁরা যান সে দেশের ভারতীয় দূতাবাসে। অভিষেকদের স্বাগত জানান ভারতীয় হাই কমিশনার বিএন রেড্ডি। 
    জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ঘুরে মালয়েশিয়া গিয়েছেন অভিষেকরা। অপারেশন সিঁদুরের প্রেক্ষাপট এবং পাকিস্তান কী ভাবে জঙ্গিদের মদত দিচ্ছে, তা তুলে ধরছেন তাঁরা। মালয়েশিয়ার মন্ত্রী, সাংসদ, থিঙ্ক-ট্যাঙ্ক, শিক্ষাবিদ, সংবাদমাধ্যম এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করে অভিষেকরা জানাবেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ একজোট এবং সম্মিলিত ভাবে লড়াই করতে প্রস্তুত।সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরাই ভারতীয় এই সর্বদলীয় প্রতিনিধি দলের মূল লক্ষ্য।