গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment নয়া অবতারে নুসরত

    নয়া অবতারে নুসরত

    0
    348
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    যশ-নুসরত জুটির সংসার ভাঙনের খবরে এই মুহূর্তে তোলপাড় নেটপাড়া। কান পাতলে শোনা যাচ্ছে, পুরনো সম্পর্কের প্রতি যশের অতিরিক্ত টানই নাকি নুসরতের সঙ্গে সম্পর্কে চিড় ধরার অন্যতম কারণ। তবে এই নিয়ে সেভাবে সোচ্চার হয়নি তাঁরা কেউই।

    সম্প্রতি তাঁদের আড়ি ছবি মুক্তি পেয়েছে। আর সেখানে তাঁদের বরাবরের মতো লাভিডাভি ডুয়ো হিসাবেই দেখা গিয়েছে। এতটুকু প্রকাশ পায়নি তাঁদের ব্যক্তিগত সমস্যার বিষয়।পেশাদারিত্ব বজায় রেখেই সেই ছবির প্রচারে ধরা দিয়েছেন যশ-নুসরত। গুঞ্জনের শুরু যশ ও নুসরতের আলাদা জায়াগায় আলাদাভাবে বেড়াতে যাওয়ার ঘটনা থেকেই।নেটিজেনরা আবিষ্কার করেছেন যে তাঁরা নাকি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছে। তবে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন যশ। পরে অবশ্য জলের মতো পরিষ্কার হয় বিষয়টা। অন্যদিকে জীবনে যে কোনও কঠিন পরিস্থিতিতেই নুসরতকে দেখা গিয়েছে খুব ঠান্ডা মাথায় সবটা সামলাতে। ঠিক সেভাবেই দ্বিতীয়বার সম্পর্ক ভাঙার গুঞ্জনের মাঝেই সোশাল মিডিয়ায় এক্কেবারে গ্ল্যামারাস লুকে দেখা দিয়েছেন নুসরত।

    ইনস্টাগ্রামে তাঁর সেই ভিডিওতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে খোশমেজাজে বরাবরের মতোই। পরেছেন ব্রাউন রঙের হাফ ট্রেঞ্চ কোর্ট। খানিকটা রেট্রো লুক। চোখে সানগ্লাস। সঙ্গে মানানসই মেকআপ, হেয়ারস্টাইল। সব মিলিয়ে নুসরতকে লাগছে বেশ। তাঁর সেই ভিডিওর ক্যাপশনে লেখা,পারফেক্টলি ইমপারফেক্ট।