গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment জাভেদ আখতারের তোপ

    জাভেদ আখতারের তোপ

    0
    330
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অপারেশন সিঁদুর নিয়ে সিনেমা রেজিস্ট্রেশনের হিড়িক পড়লেও বলিউডের তাবড় তারকাদের কোনও হেলদোল নেই। কেন ভারতের প্রত্যাঘাতে মৌনব্রত পালন করছেন তারকারা, এমন প্রশ্ন কয়েক দিনে ঘুরেফিরে চর্চার শিরোনামে।

    এবার প্রবীণ গীতিকার জাভেদ আখতারের মন্তব্য,সকলের লক্ষ্য তো আর এক নয়,অনেকে অর্থ উপার্জন করতে, নাম-যশ চায়।পহেলগাঁওতে ভারতীয় নারীদের সিঁথির সিঁদুর মুছে ফেলার বদলা অপারেশন সিঁদুর। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতের সেই কাহিনি যখন বলিউডের পর্দায় ফুটিয়ে তুলতে মরিয়া প্রযোজক-পরিচালকরা, তখন অপারেশন সিঁদুর নিয়ে তারকাদের মুখে কোনও উচ্চবাচ্য শোনা যায়নি। পহেলগাঁও সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ঠিকই, তবে তারপর থেকেই সিংহভাগ বলিউড তারকাদের মুখে কুলুপ। বিষয়টি নিয়ে সম্প্রতি নেটপাড়াতেও তুমুল হইচই হচ্ছে। এবার সেপ্রসঙ্গেই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন জাভেদ আখতার। তাঁর কথায়, অনেকেই তো বিতর্ক থেকে দূরে থাকতে চায়। যেমন, তাঁরও যখন বয়স কম ছিল, তখন তাঁর কাজ করা অনেক সিনেমা পর পর হিট করছে, তখন রাজনীতিতে কী হচ্ছে, এসব নিয়ে তাঁর কোনও ধারণাই ছিল না। সম্ভবত তিনি তখন কোনও খবরের কাগজও পড়তেন না। জাভেদ আখতারের কথায় অনেকে নিজের কাজ নিয়েও ব্যস্ত থাকে।সবাই তো একই লক্ষ্যের দিকে ছোটে না। অনেকে বেশি টাকা কামাতে চায়। নাম-যশ চায়।

    তবে তিনি চুপ থাকেন নি। প্রতিবাদ করেছেন। তিনি কথাগুলো বলেন,সেগুলো হয়তো অনেকেরই অপছন্দ। তবে জাভেদ আখতার যেটা সত্যি বলে মনে করেন, সেটাই বলেন। এখন কে প্রতিবাদ করল কি করল না, সেই খোঁজ তিনি কী করে রাখবেন ?