গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata মুর্শিদাবাদে স্টেট স্পনসর্ড হিংসাঃ শাহ

    মুর্শিদাবাদে স্টেট স্পনসর্ড হিংসাঃ শাহ

    0
    104
    ছবি সৌজন্যে : এক্স

    মুর্শিদাবাদে হিংসার জন্য তৃণমূলকে দায়ী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন তৃণমূলের নেতা থেকে রাজ্যের মন্ত্রী দাঁড়িয়ে থেকে হিংসা করিয়েছেন।

    তাঁর দাবি রাজ্য সরকারের মদতেই মুর্শিদাবাদে হিংসা হয়েছে। তিনি আরও বলেছেন হিংসা থামাতে বিএসএফকেও নামাতে দেয়নি রাজ্য সরকার। তাঁর কথায় বিএসএফকে আগে ডাকলে পরিস্থিতি এমনটা হত না।

    শেষ পর্যন্ত আদালতের নির্দেশে মুর্শিদাবাদে বিএসএফ মোতায়েন হয়। অমিত শাহ বলেছেন তুষ্টিকরণের রাজনীতির সমস্ত সীমা পার করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।