গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International গাজার হাসপাতালের ভূগর্ভস্থ ঘরে খুন সিনওয়ার : নেতানিয়াহু

    গাজার হাসপাতালের ভূগর্ভস্থ ঘরে খুন সিনওয়ার : নেতানিয়াহু

    0
    171
    ছবি সৌজন্যে : এক্স
    গাজার খান ইউনুসে ১৩ মে এক হাসপাতালের ভূগর্ভস্থ ঘরে হামলা চালিয়েছিল ইজরায়েলি সেনা। সেই হামলায় হামাস প্রধান মহম্মদ সিনওয়ার এবং মহম্মদ সাবানেহ খুন হয়েছেন! এমনই দাবি করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের তরফে এখনও এই বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।
    তবে এরই মধ্যে ইজরায়েলি সামরিক বাহিনী একটি ভিডিয়ো প্রকাশ করে নিজেদের দাবি আবার এক বার নিশ্চিত করেছে।কী ভাবে ওই হাসপাতালের ভূগর্ভস্থ আস্তানা ধ্বংস করা হয়েছে, তা দেখানো হয়েছে ওই ভিডিয়োতে।আইডিএফ দাবি করে, হাসপাতালের নীচে একটি গোপন আস্তানা ছিল। সেই আস্তানাই হামাসের যুদ্ধ নিয়ন্ত্রণ কেন্দ্র। সেখান থেকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা করতেন সিনওয়ার, সাবানেহেরা! সুড়ঙ্গের মধ্যে দিয়ে ওই ভূগর্ভস্থ আস্তানায় পৌঁছোনো সম্ভব।
    ওই আস্তানা ছিল অনেকটা গোলকধাঁধার মতো। তবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ওই আস্তানা গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে।