গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ১০০ দিনের কাজ : গুজরাটের মন্ত্রীর ২ পুত্র গ্রেফতার

    ১০০ দিনের কাজ : গুজরাটের মন্ত্রীর ২ পুত্র গ্রেফতার

    0
    215
    ছবি সৌজন্যে : এক্স

    একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে এ বার গুজরাটে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রীর দুই পুত্র। গত এপ্রিলে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল গুজরাটের পঞ্চায়েত প্রতিমন্ত্রী বচুভাই খাবড়ের দুই ছেলে বলবন্ত খাবড় এবং কিরণ খাবড়ের বিরুদ্ধে।

    সেই মামলায় গত বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন তাঁরা। জেল থেকে ছাড়া পাওয়ার কিছু ক্ষণ পরেই আবার গ্রেফতার হন কিরণ। একশো দিনের কাজ সংক্রান্ত অন্য একটি মামলায় রবিবার বলবন্তও গ্রেফতার হয়েছেন। ডেপুটি পুলিশ সুপার জগদীশসিন ভান্ডারি বলেছেন, দাহোদ থানায় বলবন্তের বিরুদ্ধে আর একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, একশো দিনের প্রকল্পেরও আওতায় সরকারের কাছ থেকে ৩৩.৮৯ লাখ টাকা পেয়েছিল বলবন্তের সংস্থা।

    কিন্তু ওই সংস্থাকে যে কাজের বরাত দেওয়া হয়েছিল, তা তারা করেইনি।বলবন্ত এবং কিরণের বিরুদ্ধে এপ্রিল মাসে যে অভিযোগ দায়ের হয়েছিল, ৭১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে।