গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ব্যর্থ অমিত শাহ, পদত্যাগের দাবি তৃণমূলের

    ব্যর্থ অমিত শাহ, পদত্যাগের দাবি তৃণমূলের

    0
    105
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দেশের আইনশৃঙ্খলা মোকাবিলায় ব্যর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দাবি তুলে অমিত শাহ-র পদত্যাগের দাবি তুলেছে তৃণমূল।
    রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন অনুপ্রবেশ থেকে পহেলগাঁও সবেতেই ব্যর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন অমিত শাহ অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন। কিন্তু অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব তো বিএসএফের। অমিত শাহ তাঁর কথায় বিএসএফের ব্যর্থতাই তুলে ধরছেন। প্রশ্ন তুলেছেন পহেলগাঁওয়ে জঙ্গিরা ঢুকল কি করে। কেন্দ্রের ব্যর্থতার জন্য ২৬ জন নীরিহ মানুষের প্রাণ গিয়েছে।
    ব্যর্থতার দায় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আক্রমণ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।