গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata বাধা বয়স, এসএসসি থেকে ছিটকে গেলেন অনেক বঞ্চিত

    বাধা বয়স, এসএসসি থেকে ছিটকে গেলেন অনেক বঞ্চিত

    0
    125
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ২০১৬-র এসএসসির প্যানেলের চাকরিহারা শিক্ষক যোগ্য শিক্ষক শিক্ষিকারই বয়সের ছাড় পাবেন। নতুন বিধিতে বলা হয়েছে, ২১ থেকে ৪০ বছর বসয় পর্যন্ত আবেদন করা যাবে।
    বয়সের ছাড় পাবেন শুধু ২০১৬ সালের যোগ্য চাকরিহারা শিক্ষকরা। এসএসসি-র নতুন এই নিয়মে মাথায় হাত পড়েছে ২০১৬-র পরীক্ষায় বেনিয়মের কথা তুলে ধরে আন্দোলনে নামা, বঞ্চিত বা প্যানেলে অপেক্ষমান বহু শিক্ষক, শিক্ষিকা। তাঁদের ক্ষোভ, নতুন বিধিতে বসয়ের ছাড় না দিলে তাঁরা আর নতুন করে এসএসসি পরীক্ষায় বসতেই পারবেন না। ওই সব চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৬ সালের নোটিশেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষা নিতে হবে।
    এবং ২০১৬ সালে শিক্ষকতার জন্য যত চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন তাঁদের সবাইকে পরীক্ষায় বসতে দিতে হবে। বয়স পেরিয়ে যাওয়া এইসব বঞ্চিত এবং অপেক্ষমাণ চাকরিপ্রার্থীরা আদালতে মামলা করার কথা ভাবছেন, বলে খবর মিলেছে।