
আন্না বিশ্ববিদ্যালয় ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত এ জ্ঞানশেখরনকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে চেন্নাইয়ের মহিলা আদালত। সোমবার মহিলা আদালতের বিচারক এম রাজলক্ষ্মী সাজার মেয়াদ ঘোষণা করেছেন। উল্লেখ্য, গত চারদিন আগেই জ্ঞানশেখরনকে ধর্ষণ সহ ১১টি অপরাধে দোষী ঘোষণা করেছিলেন।
এদিন তাকে যাবজ্জীবন কমপক্ষে ৩০ বছর সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়। কারাদণ্ডের পাশাপাশি জ্ঞানশেখরনকে ৯০ হাজার টাকা জরিমান করেছে বিশেষ আদালত। এর আগে তামিলনাড়ুর বিরোধী দলগুলি অভিযোগ তুলেছিল, জ্ঞানশেখরনের সঙ্গে ডিএমকে বিশেষত উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। গত ২৪ ডিসেম্বর কোট্টাপুরম মহিলা থানায় অভিযোগ দায়েন করেছিলেন নির্যাতিতা যুবতী।
অভিযোগ, জ্ঞানেশেখরন তাঁকে খুনের হুমকি দিয়েছিল। ওই যুবতী বিশ্ববিদ্যালয় চত্ত্বরেই তাঁর পুরুষ বন্ধুর সঙ্গে সন্ধ্যায়র দিকে ঘুরছিলেন। সেই সময় তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগে জানিয়েছিলেন তিনি।







