গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata জয়েন্ট অ্যাডভান্সে শীর্ষস্থানে দেবদত্তা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

    জয়েন্ট অ্যাডভান্সে শীর্ষস্থানে দেবদত্তা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

    0
    120
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এবার সর্বভারতীয় জয়েন্টে অ্যাডভান্স মেয়েদের মধ্যে টপার হয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাজি। আইআইটি খড়গপুর জোন থেকে পরীক্ষা দিয়েছিল দেবদত্তা।
    ৩৬০ নম্বরের মধ্যে ৩১২ পেয়ে শীর্ষস্থান লাভ করেছে উচ্চমাধ্যমিকে ষষ্ঠ হয়েছে সে। সোমবার সর্বভারতীয় জয়েন্টের অ্যাডভান্স ফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, আইআইটি দিল্লি জোন থেকে প্রথম স্থানাধিকারী রাজিত গুপ্ত। কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী দেবদত্তা মাজির রেজাল্ট বরাবর চোখধাঁধানো। ২০২৩ সালে মাধ্যমিকে ৭০০-র মধ্যে ৬৯৭ পেয়ে প্রথম হয়েছিল। চলতি বছর উচ্চমাধ্যমিকে ৫০০-র মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯২, মেধাতালিকায় স্থান ষষ্ঠ। জয়েন্ট মেনস পরীক্ষার দ্বিতীয় ভাগে ১০০ শতাংশ নম্বর পেয়েছিল দেবদত্তা। প্রথমদিকে আইআইটি-তে পড়ার স্বপ্ন থাকলেও জয়েন্টের রেজাল্ট দেখে দেবদত্তা মতবদল করেছে। এখন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স-তে ভর্তি হতে চায় দেবদত্তার।
    এদিকে, দেবদত্তা মাজি-র এই অভূতপূর্ণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে তিনি লিখেছেন, বর্ধমানের দেবদত্ত মাঝিকে অভিনন্দন, রাজ্যকে আবারও গর্বিত করার জন্য।