গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ৭ দিনে রাজ্যে কোভিড ৩১৯, সতর্কতা অতীনের 

    ৭ দিনে রাজ্যে কোভিড ৩১৯, সতর্কতা অতীনের 

    0
    152
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ৭ দিনে রাজ্যে কোভিড বেড়েছে ৩১৯, এমত অবস্থায় কলকাতার মানুষকে ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
      তিনি বলেছেন, করোনার নয়া সংক্রমণ ছোঁয়াচে হয় সত্ত্বেও এইটা ততটাও প্রাণঘাতী নয়, তবে, মানুষকে সচেতন হতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক করা উচিত। এটি কেবল নিজেকে ভাইরাস থেকে রক্ষা করে না বরং চারপাশের মানুষকেও নিরাপদ রাখে। পাশাপাশি বাইরে থেকে এসে হাত ধোয়া, হাত ধুয়ে খাওয়া, ইত্যাদি অভ্যাসগুলি ছাড়লে চলবে না। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪ জন।
    রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জন। ২৬ শে মে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২ জন। শেষ এক সপ্তাহে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১৯ জন।এদিকে, করোনার দোসর ডেঙ্গি, চলতি বছরে কলকাতায় ৮৯ জন আক্রান্ত। জানুয়ারি থেকে মে-ম্যালেরিয়ায় কলকাতায় ২০৪ জন আক্রান্ত। ৭, ১০, ১১, ১২-কলকাতার ৪টি বরো এলাকায় সবচেয়ে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গি নিয়ে এখনও আশঙ্কার কিছু নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে। বর্ষা বেশিদিন চলার সম্ভাবনা থাকায় উদ্বেগের মধ্যেই দাবি পুরসভার।