গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Birbhum ফের গরহাজির, মঙ্গলবার কোভিড টেস্ট করবেন অনুব্রত!

    ফের গরহাজির, মঙ্গলবার কোভিড টেস্ট করবেন অনুব্রত!

    0
    229
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এবার কোভিডের আশংকা প্রকাশ করেছেন অনুব্রত, তিনি বলেছেন, তাঁর গলায় খুব ব্যথা। জ্বরও রয়েছে, খুব কাশিও হচ্ছে। নাক দিয়ে জল গড়াচ্ছে। তারজন্য মঙ্গলবার কোভিড টেস্ট করাতে চান তিনি। যাচ্ছেন পার্টি অফিসে, কিন্তু পরপর ২ দিন পুলিশি তলবে গরহাজিরের পর এবার এসডিপিও অফিসে মেডিক্যাল রিপোর্ট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল-র আইনজীবী।
    আর সেখানেই উল্লেখ রয়েছে ৫ দিনের বেড রেস্টের কথা। যদিও, পুলিশের তরফে জানানো হয়েছে তারা অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্ট সম্পূর্ণভাবে খতিয়ে দেখবেন এবং তারপরেই যা ব্যবস্থা নেওয়ার তারা নেবেন। কারণ মেডিকেল রিপোর্টে একাধিক রোগের কথা উল্লেখ করা হয়েছে অনুব্রত মণ্ডলের। বোলপুর থানার আইসি লিটন হালদারকে কদর্য ও নোংরা গালমন্দ করার অভিযোগ উঠেছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাও রয়েছে  রুজু করেছে পুলিশ। শনিবারের পর রবিবারও পুলিশের তলব এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। যদিও পুলিশি হাজিরা এড়ানো প্রসঙ্গে অনুব্রতর আইনজীবী দাবি করেছেন, তাঁর মক্কেল গুরুতর অসুস্থ। সরকারি হাসপাতাল থেকে নেওয়া মেডিক্যাল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে। একাধিক শারীরিক সমস্যা রয়েছে তাঁর।
    নানা রোগের ওষুধও খান।অন্যদিকে পুলিশ সূত্রের খবর, আরও একবার অনুব্রতকে নোটিস দেওয়া হবে। পর পর তিন বার হাজিরা এড়ালে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ করা হতে পারে।