মালদায় নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছে দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকা থেকে। খুন করে বাড়ির দেওয়ালে পুঁতে দেওয়া হয়েছিল ওই ব্যবসায়ীর মৃতদেহ। এমনকি প্লাস্টার করে দেওয়া হয়ে ছিল ওই এলাকা। মে মাসের ১৮ তারিখ থেকে নিখোঁজ ছিলেন মালদার পুখুরিয়া থানার কোকলামারি নাদাব পাড়ার বাসিন্দা সাদ্দাম নাদাব। যদিও তিনি ইংরেজবাজার শহরে তারা আত্মীয়র বাড়িতে থাকতেন। পেশায় ভিনরাজ্যে শ্রমিক সংগ্রহকারী ঠিকাদার এই যুবক।
গ্রাম থেকে শহর
News & Much More
