
রাজ্যের অনগ্রসর শ্রেণির সংরক্ষণ নীতি নিয়ে হাইকোর্টের রায় মেনে সংশোধিত তালিকার খসড়া অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দফতরের তরফে একটি সংশোধিত তালিকা পেশ করা হলে তাতে সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তালিকা অনুযায়ী, আইনি জটিলতা দূর করতে আগে থাকা ৬৬ টি জাতির সংখ্যা কমিয়ে ৬৪ করা হয়েছে এবং নতুন করে ৭৬টি জাতি সংযোজিত হয়েছে। ফলে রাজ্যে স্বীকৃত ওবিসি জনগোষ্ঠীর মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪০-এ। সরকারি সূত্র মারফত জানা গেছে, রাজ্য ওবিসি কমিশনের সাম্প্রতিক সমীক্ষা ও সুপারিশের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে।
মন্ত্রিসভার ছাড়পত্রের পর ৯ জুন থেকে শুরু হতে চলা বিধানসভার বিশেষ অধিবেশনে সংশ্লিষ্ট সংশোধী পেশ করা হবে। এই সংশোধনী বিধানসভায় পাশ হলেই তালিকা আইনি বৈধতা পাবে।








