
বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এসে বিজেপি দুই গোষ্ঠীর কোন্দলে তুলকালাম কাণ্ড বেঁধেছে সল্টলেকের করুণাময়ীতে। এই ঘটনায় দু’পক্ষের মধ্যে ব্যাপক মারপিট ও ধস্তাধস্তির ছবি প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এক পক্ষের বিরুদ্ধে। পুলিশের সামনেই বেধে যায় ধুন্ধুমার কাণ্ড। গোলমালে সল্টলেকের মণ্ডল সভাপতি অতীশদীপঙ্কর দত্তর মাথায় গুরুতর আঘাত লেগেছে। মহিলা বিজেপি কর্মীদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপি নেতা
পীযূষ কানোরিয়ার অনুগামীদের সঙ্গে অতীশদীপঙ্কর দত্তর অনুগামীদের সংঘর্ষ বেধে যায় বলে অভিযোগ। পীযূষ কানোরিয়ার অনুগামীরা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে বাধা দিচ্ছিলেন বলে দাবি অতীশদীপঙ্কর দত্তর অনুগামীদের।






