
সুন্দরবনের মৈপীঠে আবারও বাঘের আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে শৌচালয় যাওয়ার সময় ঘর থেকে বের হন মৈপীঠের নগেদাবাদের এক বাসিন্দা।
তাঁরই নজরে পড়ে যায় হলুদ ডোরাকাটা দক্ষিণরায়। তখন থেকেই তিনি কাঁপতে থাকেন। আজমলমারির জঙ্গল থেকে বেরিয়ে মাকরি নদী পেরিয়ে লোকালয় ঘেঁষা জঙ্গলে হাজির হয়েছে দক্ষিণরায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নতুন করে আতঙ্ক গ্রাস করেছে মৈপীঠের গ্রামবাসীদের। খবর পেয়ে এসে গিয়েছে বন দফতর। এই বাঘকে ঘন জঙ্গলে ফেরাতে খাঁচা পাতার কাজও শুরু হয়েছে।
বাঘবন্দি না হওয়া পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না গ্রামবাসীরা। তবে গ্রামবাসীদের বাড়িতে থেকে বেরনোয় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।






