গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International জি-৭ বৈঠকের আগেই রক্তাক্ত টরেন্টো, মৃত ১

    জি-৭ বৈঠকের আগেই রক্তাক্ত টরেন্টো, মৃত ১

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স
    জি ৭ বৈঠকের আগেই দুষ্কৃতীর এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত কানাডার টরেন্টো। ওই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
    গুরুতর জখম হয়েছেন পাঁচ জন। এই ঘটনায় কানাডার বুকে আসন্ন জি-৭ বৈঠকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, টরেন্টোর নর্থ ইয়র্কের অদূরে লরেন্স হাইটস এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এক যুবক রাস্তায় হাঁটতে হাটতে আচমকা জনহুল রাস্তার মাঝেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজনের। আহতের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
    অন্যদিকে, এখনও পর্যন্ত আততায়ী যুবকের খোঁজ পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে টরেন্টো পুলিশ।