গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের জাতীয় স্বার্থবিরোধী: খামেনি

    যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের জাতীয় স্বার্থবিরোধী: খামেনি

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকার পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ওই প্রস্তাব ইরানের জাতীয় স্বাথের বিরুদ্ধে। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাব মতপার্থক্যের মধ্যেই তিনি এই মন্তব্য করেছেন।
    আমেরিকা ও ইরানের মধ্যে নতুন এক পারমাণবিক চুক্তির লক্ষ্যে এপ্রিল থেকে পাঁচ দফা আলোচনা হয়েছে। চুক্তিটি ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করে দিয়েছিলেন। গত শনিবার ইরান জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু উপাদান পেয়েছে, যদিও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। এবার খামেনি তাঁর ভাষণে বলেছেন, মার্কিনিদের দেওয়া প্রস্তাব ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শনের ১০০ ভাগ পরিপন্থী।
    স্বাধীনতার অর্থ হলো আমেরিকা বা আমেরিকার মতো দেশগুলোর সবুজ সংকেতের অপেক্ষা না করায়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক কর্মসচির মূল চাবিকাঠি বলেও উল্লেখ করেছেন তিনি।