গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International আইএমএফের পর এবার এডিবির ঋণ পাকিস্তানকে

    আইএমএফের পর এবার এডিবির ঋণ পাকিস্তানকে

    0
    129
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ভারতের প্রবল আপত্তি সত্ত্বেও আইএমএফের পর এবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কাছ থেকেও বিপুল পরিমাণ অনুদান পাচ্ছে পাকিস্তান। জানা যাচ্ছে, ৮০০ মিলিয়ন ডলারের আর্থিক অনুদান পাবে পাকিস্তান।
    ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৬ হাজার ৮৭৩ কোটি টাকারও বেশি। এডিবি পাকিস্তানের জন্য এই অর্থ মঞ্জুর করেছে। এর আগে গত মাসেই আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের কাছ থেকে ১ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৮৫০০ কোটি টাকার অনুদান পেয়েছিল। এডিবি-র পাকিস্তানের ডিরেক্টর এমা ফান বলেছেন, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে পাকিস্তান সামগ্রিক ভাবে উন্নতি করেছে।
    পাক সরকারের নীতিগত এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতিশ্রুতিকে সমর্থন করে এডিবি-র কর্মসূচি। তাই এই ঋণ মঞ্জুর করা হয়েছে।