গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Sports আলভারেজের পর পেনাল্টি নিয়মে পরিবর্তন

    আলভারেজের পর পেনাল্টি নিয়মে পরিবর্তন

    0
    189
    ছবি সৌজন্যে : এক্স

    চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হুলিয়ান আলভারেজের বিতর্কিতভাবে বাতিল হওয়া পেনাল্টি গোলকে কেন্দ্র করে নতুন ব্যাখ্যা দিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড,আইএফএবি।

    এই নতুন ব্যাখ্যা অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় পেনাল্টি নেওয়ার সময় দুর্ঘটনাবশত বলকে দু’বার স্পর্শ করেন এবং বলটি গোলরক্ষককে পরাস্ত করে জালে প্রবেশ করে, তবে সেই পেনাল্টি এখন থেকে পুনরায় নেওয়ার সুযোগ থাকবে।ইউরোপীয় ফুটবল সংস্থা,উয়েফা জানিয়েছে, এই ব্যাখ্যা ৫ জুন থেকে উয়েফার আয়োজিত ম্যাচে কার্যকর হবে।প্রথমবার এই নিয়ম প্রয়োগ হবে নেশনস লিগের সেমিফাইনালে জার্মানি ও পর্তুগাল ম্যাচে।এছাড়া, ১৪ জুন শুরু হতে যাওয়া আমেরিকায় অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপেও এটি প্রযোজ্য হবে।উল্লেখ্য, মার্চে রিয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি নিতে গিয়ে আলভারেজ হঠাৎ পিছলে পড়ে নিজের দাঁড়ানো পায়ে বলটি লাগান।বলটি জালে প্রবেশ করলেও ভিডিও সহকারী রেফারির,ভিএআর হস্তক্ষেপে সেই গোলটি বাতিল করা হয়।নিয়মানুযায়ী,একে ,দ্বৈত স্পর্শ হিসেবে গণ্য করে গোল না দেওয়া হলেও, ঘটনাটি বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দেয়।ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড,আইএফএবি এক বিবৃতিতে জানিয়েছে,এই ধরনের ঘটনা আইন ১৪-এ সরাসরি উল্লিখিত না থাকায় রেফারিরা অনেক সময় কিকারের ভুল ধরেন।

    তবে এই অংশটি মূলত ইচ্ছাকৃত দ্বিতীয় স্পর্শের জন্য প্রযোজ্য।আইএফএবি’র নতুন ব্যাখ্যায় বলা হয়েছে,যদি বল অসাবধানতাবশত দ্বিতীয়বার ছোঁয়া লেগে গোল হয়, তাহলে তা এখন পুনরায় নেওয়া হবে। যদি গোল না হয়,তাহলে নিয়ম অনুযায়ী সেটি মিস হিসেবে গণ্য হবে।