চাকরিতে পুনর্বহালের দাবি, বহরমপুরে ধিক্কার মিছিল যোগ্যদের

0
302
ছবি সৌজন্যে : নিজস্ব
চাকরিতে পুনর্বহালের দাবিতে বহরমপুরে ধিক্কার মিছিল করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। বুধবার বিকেলে বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড় থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা ধিক্কার মিছিল বের করেন।
মিছিল থেকে দাবি তুলেছেন তাঁদের সসম্মানে স্বপদে বহাল করতে হবে। যোগ্যদের চাকরি কেড়ে নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা চলবে না। একই পদে চাকরির জন্য কেন দুবার পরীক্ষা দিতে হবে। কেন বারবার যোগ্যতার প্রমাণ দিতে হবে।
আন্দোলনকারী চাকরিহারাদের দাবি প্রয়োজনে রাজ্য সরকারকে তার স্বতন্ত্র ক্ষমতা প্রয়োগ করে চাকরিতে পুনর্বহার করতে হব।