গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata সোমবার দিল্লী যাচ্ছেন মুখ্যমন্ত্রী 

    সোমবার দিল্লী যাচ্ছেন মুখ্যমন্ত্রী 

    0
    78
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের দাবিকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চেয়েছে নবান্ন।

    মঙ্গলবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে। ইতিপূর্বে রাজ্যের দাবি নিয়ে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন। প্রধানমন্ত্রীকেও দাবিপত্র তুলে দিয়েছেন। প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছু হয়নি। তবু গণতান্ত্রিক রীতি মেনে আবারও রাজ্যের বিপুল বকেয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তিনি তুলে ধরতে চান। নবান্ন সূত্রে খবর, এই মুহূর্তে নানা প্রকল্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের অর্থ বাবদ রাজ্যের বকেয়া প্রায় ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা। আটকে রয়েছে একশো দিনের কাজ, বাড়ি প্রকল্পের টাকাও। দিল্লি সফরে তৃণমূলের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী।

    একটি পার্টি অফিসেরও উদ্বোধন করার কথা। তবে মুখ্যমন্ত্রী বিস্তারিত কর্মসূচি পরে জানানো হবে।