মহেশতলায় ট্রাফিককে মার, কিয়স্কে ভাঙচুরে গ্রেফতার

0
278
ছবি সৌজন্যে : নিজস্ব

মহেশতলায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মার, কিয়স্কে ভাঙচুরের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে বুধবার রাতে কলকাতার মহেশতলার ডাকঘর মোড় এলাকায় ডিউটিতে ছিলেন ট্রাফিকের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গৌর সর্দার। তখন এক চালকের সঙ্গে এক ব্যক্তির ঝামেলা বাধে। গৌর সর্দার থামাতে গেলে বিশ্বনাথ নায়েক নামে ওই ব্যক্তি মারধর শুরু করেন। পুলিশ কিয়স্কেও ভাঙচুর চালায়। পুলিশকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পরে স্থানীয়রাই অভিযুক্তকে আটকে রাখে।

পরে মহেশতলা থানার পুলিশ গিয়ে বিবেকানন্দ পল্লির বাসিন্দা গৌর সর্দার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর, গালিগালাজ সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।