গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment মেট্রো ইন দিনো 

    মেট্রো ইন দিনো 

    0
    296
    ছবি সৌজন্যে : এক্স

    অনুরাগ বসু পরিচালিত লাইফ ইন আ মেট্রো  ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। শহুরে সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি এই ছবির গল্প দর্শকদের চোখ ভেজানোর পাশাপাশি পেটে খিলও ধরিয়েছিল।

    বক্স অফিসের মার্কশিটেও দুরন্ত সাফল্য পেয়েছিল এই ছবি।আর এবার সেই লাইফ ইন আ মেট্রো ছবির স্মৃতি উসকে দিয়েই,মেট্রো ইন দিনো’র ঝলক দেখিয়েছেন অনুরাগ বসু।ব্যস্তজীবনে প্রেম, মান-অভিমান, বিচ্ছেদের কাতর যন্ত্রণা ফুটে উঠেছে ট্রেলারে।লাইফ ইন আ মেট্রো, লুডো’র পর অনুরাগের এই ছবিতেও যে সম্পর্কের জটিলতার নানা দিক উঠে আসবে,সেকথা আগেই জানা গিয়েছিল।ট্রেলারেও সেই ঝলকই ফুটিয়ে তুলেছেন অনুরাগ বসু।এবার মেট্রো ইন দিনো’তে মোট চারটি জুটির সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে।যেখানে প্রথম জুটি হিসেবে নজর কাড়লেন সারা আলি খান এবং আদিত্য রায় কাপুর। দ্বিতীয় জুটি হিসেবে দেখা যাচ্ছে আলি ফজল, ফতিমা সানা শেখকে। বলা হচ্ছে,লাভ-সেক্স-ধোঁকা’য় বর্তমান প্রজন্মের ভালোবাসার গল্প তুলে ধরেছেন অনুরাগ এই দুটি জুটির মাধ্যমে। অন্যদিকে মাঝবয়সি দম্পতির ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠী এবং কঙ্কণা সেনশর্মা। আর ষাটোর্ধ্ব জুটি হিসেবে নজর কেড়েছেন অনুপম খের এবং নীনা গুপ্তা।

    চার জুটির জীবনই গল্পে একসুতোয় বাঁধা।সময়ের ঘড়িতে সেসব জড়িয়ে যাওয়া সম্পর্কের সুতোয় জট বেশ দক্ষভাবে ছাড়িয়েছেন পরিচালক অনুরাগ বসু, ট্রেলারেই তার আভাস মিলেছে।