গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home Kolkata উল্টো ঝুলিয়ে নির্যাতনে মুম্বইয়ে গ্রেফতার, খোঁজ নেই নাবালকের

    উল্টো ঝুলিয়ে নির্যাতনে মুম্বইয়ে গ্রেফতার, খোঁজ নেই নাবালকের

    0
    91
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মোবাইল চুরির অপবাদে নাবালককে উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগে মূল অভিযুক্ত শাহেনশা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    তবে এখনও পর্যন্ত নির্যাতিত নাবালকের কোনও খোঁজ নেই। জানা গিয়েছে মহেশতলার রবীন্দ্রনগরে কারখানায় কাজ করত ইসলামপুরের বাসিন্দা নাবালক। মোবাইল চোর অপবাদে কারখানায় উল্টো ঝুলিয়ে কিশোরকে ইলেকট্রিক শক, মারধরের ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায়-২ অভিযুক্তকে আগেই গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিল মূল অভিযুক্ত কারখানার মালিক শাহেনশা।

    তদন্তে নেমে মুম্বই থেকে শাহেনশা, ফিরোজ এবং আশিক নামে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারী অফিসাররা। তবে এখনও কোনও খোঁজ নেই ওই নাবালকের।