গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata অপারেশন সিঁদুর: গ্রেফতার আইনের ছাত্রী শর্মিষ্ঠার জামিন

    অপারেশন সিঁদুর: গ্রেফতার আইনের ছাত্রী শর্মিষ্ঠার জামিন

    0
    126
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার শর্মিষ্ঠা পানোলির জামিন দিয়েছে কলকাতা হাইকোট।

    আইনের ছাত্রী শর্মিষ্ঠাকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার ১০ হাজার টাকার বন্ডে শর্মিষ্ঠার জামিন মঞ্জুর করেছেন বিচারপতি। অপারেশন সিঁদর পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের জন্য শর্মিষ্ঠার বিরুদ্ধে কলকাতার একটি থানায় অভিযোগ দায়ের হয়। এরপরেই পুণের আইনের ছাত্রী শর্মিষ্ঠাকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি রাজা বসুচৌধুরির বেঞ্চ শর্মিষ্ঠাকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ আপাতত তরুণীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। পড়াশোনার কাজে তিনি পুণেতে যেতেও পারবেন। তবে আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না শর্মিষ্ঠা। শিক্ষাগত কারণে দেশের বাইরে যেতে হলে লোয়ার কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করবে। এর আগে এই মামলায় রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছিল হাইকোর্ট।

    তরুণীর বিরুদ্ধে অন্য থানায় দায়ের হওয়া মামলার তদন্ত স্থগিত থাকবে। পাশাপাশি বাকস্বাধীনতার অধিকার থাকলেও কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করা যাবে না।