গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ট্রাম্পকেই সংঘর্ষবিরতির কৃতিত্ব পাকিস্তানের

    ট্রাম্পকেই সংঘর্ষবিরতির কৃতিত্ব পাকিস্তানের

    0
    110
    ছবি : সংগৃহীত

    ভারত-পাক সংঘর্ষবিরতির জন্য ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই কৃতিত্ব দিয়েছে পাকিস্তান। শুধু তা-ই নয়, ভারতের সঙ্গে আলোচনায় বসার জন্য আমেরিকার মধ্যস্থতাও চেয়েছে ইসলামাবাদ। ভারত অবশ্য বরাবরই জানিয়ে এসেছে, দ্বিপাক্ষিক বিষয়ে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ চায় না তারা।

    পাক সংবাদমাধ্যম-এর প্রতিবেদন অনুসারে, আমেরিকার ২৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদের মার্কিন দূতাবাসে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানেই তিনি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছেন, উনি এক জন শান্তিকামী মানুষ। তিনি সংঘাত এবং যে কোনও ধরনের উষ্ণ কিংবা ঠান্ডা যুদ্ধের বিরুদ্ধে। ওই অনুষ্ঠানেই শাহবাজ ফের এক বার পহেলগাঁও কাণ্ড নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন।

    প্রায় একই সময়ে আমেরিকার ওয়াশিংটনে ট্রাম্পের প্রশংসা শোনা যায় পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির কণ্ঠে। ওয়াশিংটনে তিনি বলেছেন, যদি আমেরিকা সংঘর্ষবিরতি বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানকে সাহায্য করতে চায়, তা হলে ভারতের সঙ্গে সবিস্তার আলোচনার উদ্যোগও তারা নেবে, এমনটা আশা করাই যায়।