জম্মু কাশ্মীরে যাওয়ার আগে মোদীকে খোঁচা কংগ্রেসের 

0
99
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
পহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রায় দেড় মাস পর শুক্রবার জম্মু-কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে নরেন্দ্র মোদীকে শ্লেষে বিঁধেছে কংগ্রেস। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস বলেছে, নিশ্চই ওনার মনে রয়েছে যে, পহেলগাঁও হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িতরা এখনও ধরা পড়েনি। 
আর নরেন্দ্র মোদীর এই সফরসূচি নিয়েই এক্সবার্তায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ তীক্ষ্ণ কটাক্ষ করেছেন। জয়রাম রমেশ  লিখেছেন, ২২ এপ্রিল পহলগামে যে জঙ্গিরা হামলা চালিয়েছিল, তাদের এখনও আইনের চৌকাঠে আনা সম্ভব হয়নি।
এটা নিশ্চই শুক্রবার সফরে যাওয়ার আগে মাথায় রেখেছেন প্রধানমন্ত্রী। এমনকী কিছু খবরে জানা যাচ্ছে, যা ফেলে দেওয়ার মতোও নয়, যে এই জঙ্গিরাই ২০২৩ সালের ডিসেম্বরে পুঞ্চ হামলা, ২০২৪ সালের অক্টোবরে গগনগির ও গুলমার্গ হামলাতেও জড়িত ছিল।