উত্তরপ্রদেশে ‘অপারেশন সিঁদুর সেলফি পয়েন্ট’

0
245
ছবি : সংগৃহীত
সাম্প্রতিক ভারত-পাক সেনার কৃতিত্বকে কুর্নিশ জানাতে উত্তরপ্রদেশের মোরাদাবাদ পুরনিগমের উদ্যেগে তৈরি হয়েছে সেলফি পয়েন্ট। তার নাম রাখা হয়েছেন অপারেশন সিঁদুর সেলফি পয়েন্ট।
সেলফি পয়েন্টে রাখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বড় দুটি কাটআউট। তা ছাড়া অপারেশন সিঁদুর-এর বিবরণ দিয়ে পোস্টারও দেওয়া হয়েছে মোরাদাবাদ শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায়।
এই সেলফি পয়েন্ট প্রসঙ্গে মোরাদাবাদ পুরনিগমের কমিশনার দিব্যাংশু পটেল বলেছেন, ভারতীয় সেনার বীরত্বকে স্বীকৃতি দিতে এটি তৈরি করা হয়েছে। ভারত তার বীরদের জন্য গর্বিত।