টাটা গোষ্ঠীর হাত ধরে এবার ভারতেই তৈরি হবে রাফাল

0
114
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে এবার একটি চুক্তি স্বাক্ষর করেছে টাটা গোষ্ঠীর অধীনস্থ টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড। এই চুক্তি অনুযায়ী হায়দরাবাদে কটি কারখানা স্থাপন করতে চলেছে টাটার এই সংস্থা। সেখানেই রাফাল বিমানের বাইরের খোল তৈরি হবে।
বিবৃতি জারি করে জানিয়েছে দাসো অ্যাভিয়েশন। এর আগে স্পেনের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস সংস্থার সঙ্গে চুক্তির মাধ্যমে ভারতে সি-২৯৫ ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফট তৈরি করেছিল টাটা অ্যাডভান্স সিস্টেমস। টাটার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী ২০২৮ সালে চালু হবে হায়দরাবাদের এই কারখানা।
আর তা চালু হলে সেখানে প্রতি মাসে ২ টি করে রাফালের কাঠামো নির্মাণ করা হবে। হায়দরাবাদে তৈরি রাফাল সরবরাহ করতে ভারত সহ একাধিক দেশের প্রতিরক্ষা বাহিনীকে।