জগন্নাথ দেবের প্রসাদ থেকে বঞ্চিত করার চেষ্টা, পাল্টা চন্দ্রিমা-শশী

0
107
ছবি সৌজন্যে : নিজস্ব
দিঘার জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজারা বলেছেন বঞ্চনা করতে করতে এখন মানুষকে প্রসাদ থেকেও বঞ্চনা করতে চাইছে বিজেপি।
তারা আরও বলেছেন শুভেন্দু অধিকারী পুরোটা না জেনেই রাজনৈতিক মন্তব্য করছেন। তাঁদের কথায় প্রত্যেক জেলায় মিষ্টি বিক্রেতারা প্যাড়া এবং গজা তৈরি করছেন। প্রশাসন সেই ব্যবস্থা করেছে। এবং দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের একটা অংশ ওই নির্দিষ্ট মিষ্টির দোকানগুলো আসবে।
তা মিলিয়েই প্যাড়া এবং গজা মানুষের মানুষের বাড়ি বাড়ি পৌঁছবে।